Saturday, September 5, 2026
28 C
Kolkata

মহারাষ্ট্রের কবরস্থান ও মসজিদে বেড়েই চলেছে বিড়াল উপদ্রব, দায়িত্বহীনতার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে

মহারাষ্ট্রের বাইকুল্লা এলাকার নারিয়ালওয়াড়ি কবরস্থানে সম্প্রতি অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়া বিড়ালের সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কবরস্থানের দায়িত্বে থাকা ট্রাস্টি সদস্যদের অভিযোগ, স্থানীয় কিছু মানুষ ইচ্ছেকৃত ভাবে তাদের বাড়ির বিড়াল এনে এখানে ছেড়ে দিয়ে যাচ্ছেন। এর ফলে কবরস্থান ও পাশের মসজিদ দু’জায়গাতেই পরিচ্ছন্নতা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ট্রাস্টিদের মতে, কবরস্থানের বিভিন্ন অংশে বিড়ালদের ঘোরাফেরা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। তারা কখনও কবরের উপর বসছে, কখনও নতুন করে খোঁড়া মাটির ওপর শুয়ে থাকছে। অনেক সময় দেখা যাচ্ছে, কিছু বিড়াল কবরের ওপর মলত্যাগও করছে, যার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ নোংরা হয়ে উঠছে। শুধু তাই নয়, কয়েকটি বিড়াল মসজিদের ভেতরেও ঢুকে একই ধরনের নোংরামি করায় নামাজ পড়তে আসা মানুষের সমস্যা বেড়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় ট্রাস্টিরা কবরস্থানের প্রবেশপথে বড় একটি সাইনবোর্ড লাগিয়েছেন, যেখানে উর্দু, হিন্দি ও ইংরেজিতে লেখা আছে ‘এখানে পোষা প্রাণী ছেড়ে না যাওয়ার অনুরোধ।’ বোর্ডে আরও উল্লেখ করা হয়েছে, কবরস্থানের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। কমিটির তত্ত্বাবধায়ক ইয়াসিন চিশতি জানান, কবরগুলির অবস্থা সবচেয়ে বেশি খারাপ। সেখানে প্রতিদিনই একাধিক বিড়াল দেখা যাচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কিছু বিড়াল ধরে দূরের কোনও এলাকায় ছাড়ার পরিকল্পনা করছেন। তার দাবি, বিড়ালের সংখ্যা বাড়ার প্রধান কারণ মানুষজনের দায়িত্বহীন আচরণ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories