Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তর দিনাজপুরে সংঘঠন মজবুত করলো মিম, পশ্চিমবঙ্গে ৯টি জেলায় লক্ষ করা যাচ্ছে সক্রিয়তা

বাংলা থেকে তৃণমূল সরকারকে সারাতে বদ্ধপরিকর আসাদুদ্দিন ওয়াইসি। ২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সংগঠনকে আরো বেশি করে মজবুত করে তুলছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন। মুর্শিদাবাদের কাঁদি ব্লক অঞ্চলে সংগঠন মজবুত করার পর এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। জেলার সভাপতি হিসেবে মনোনীত হলেন মহঃ মুজ্জাফর আহমেদ। জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার রায়গঞ্জে অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় ২৫০ জন তরুণ যোগ দিয়েছে দলে। সম্বর্ধনা জানানো হয়েছে দলের পুরোনো সদস্যদের।

উত্তর দিনাজপুর জেলার সভাপতি মহঃ মুজ্জাফর আহমেদ বলেন, ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে দলের সকল সদস্যকে মাঠে ময়দানে নেমে কাজ করতে ও নতুন সদস্য সংখ্যা বৃদ্ধি করতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ৯ জেলায় সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে মিম দল। আসাদুদ্দিন ওয়াইসির ছত্রছায়ার মিম বাংলার সাধারণ মানুষের মন জয় করতে কতটা সক্রিয় হবে তা বলবে সময়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories