Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিহার নির্বাচনের ধাক্কার পর রাজনৈতিক দিশা বদলের ইঙ্গিত, কংগ্রেসমুখী কি প্রশান্ত কিশোর?

দীর্ঘ সময় পর আবার কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগে ফিরলেন রাজনৈতিক কৌশলবিদ ও সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। বিভিন্ন সূত্রের খবর, সম্প্রতি তিনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। এই সাক্ষাতের পর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি প্রশান্ত কিশোর ফের কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন, প্রশ্ন উঠছে নানান মহলে।

উল্লেখ্য, প্রায় তিন বছর আগে কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয় প্রশান্ত কিশোরের। এরপর তিনি একাধিকবার কংগ্রেস নেতৃত্বের কাজকর্ম নিয়ে প্রকাশ্যে অসন্তোষও জানান। বিহার বিধানসভা নির্বাচনের সময় তিনি মন্তব্য করেছিলেন, রাহুল গান্ধীর তোলা ভোট চুরির প্রসঙ্গ রাজ্যের ভোটে তেমন কোনও প্রভাব ফেলেনি। সেই কারণেই কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে বলেই অনেকে মনে করছিলেন। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাম্প্রতিক বৈঠক সেই ধারণায় প্রশ্নচিহ্ন বসিয়েছে।

এদিকে সদ্য শেষ হওয়া বিহার নির্বাচনে প্রশান্ত কিশোরের দল সুরাজ পার্টির ফল খুব একটা ভালো হয়নি বলে জানা যায়। বহু আসনে প্রার্থী দিলেও বেশিরভাগ জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। আগের নির্বাচনের তুলনায় আসন সংখ্যাও কমেছে। এই দুই দলের দুর্বল ফলাফলের পর থেকেই রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছিল।

এর আগে ২০২১ সালে কংগ্রেসকে সংগঠিত করার লক্ষ্যে গান্ধী পরিবারের কাছে একাধিক প্রস্তাব রেখেছিলেন প্রশান্ত কিশোর। সেই সময় সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী-সহ দলের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন। কংগ্রেসের তরফে তার প্রস্তাব খতিয়ে দেখতে একটি কমিটিও গড়া হয়েছিল। তখন তিনি দলে যোগ দিতে আগ্রহী ছিলেন বলেও জানা যায়। তবে পরে দায়িত্ব গ্রহণ নিয়ে মতবিরোধ হওয়ায় বিষয়টি আর এগোয়নি। বর্তমানে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে নতুন করে বৈঠক রাজনৈতিক সমীকরণে কোনও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories