Saturday, September 5, 2026
28 C
Kolkata

মনরেগার নাম পরিবর্তন প্রস্তাবে ক্ষোভ, মহাত্মা গান্ধীর আদর্শ অবমাননের অভিযোগে মোদি সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

কেন্দ্রের বিজেপি সরকারের এক প্রস্তাব ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গ্রামীণ কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ প্রকল্প মনরেগার নাম বদলানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। মহাত্মা গান্ধীর নামে পরিচিত এই প্রকল্পের পরিবর্তে নতুন নাম হিসেবে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বার্তায় রাহুল গান্ধী এই নাম পরিবর্তনের প্রস্তাবকে কটাক্ষ করেন। তার বক্তব্য, এই সিদ্ধান্তের মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ভাবনা ও দর্শনকে অবজ্ঞা করা হচ্ছে। রাহুলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’টি বিষয় পছন্দ করেন না, একটি গান্ধীর আদর্শ, অন্যটি দরিদ্র মানুষের অধিকার। তার মতে, মনরেগা শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি গ্রাম স্বরাজের ধারণার বাস্তব রূপ এবং গ্রামীণ মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা।

রাহুল গান্ধী বলেন, এই কর্মসূচি বহু বছর ধরে লক্ষ লক্ষ মানুষের জীবিকা নিশ্চিত করেছে। বিশেষ করে করোনা মহামারীর সময় গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারগুলির জন্য এটি ছিল বড় ভরসা। কিন্তু বর্তমান সরকার ধীরে ধীরে এই প্রকল্পকে দুর্বল করার পথে হাঁটছে বলে তার অভিযোগ। নাম বদল তারই একটি প্রচেষ্টা বলে মনে করছেন তিনি।

কংগ্রেস নেতার বক্তব্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় কেন্দ্র সব সিদ্ধান্ত নিজের হাতে রাখতে চাইছে। বাজেট বরাদ্দ থেকে শুরু করে প্রকল্পের রূপরেখা সবই কেন্দ্র ঠিক করবে। পাশাপাশি রাজ্য সরকারগুলিকে বেশি আর্থিক দায়িত্ব নিতে বাধ্য করা হতে পারে। এর ফলে তহবিলের ঘাটতি তৈরি হলে কাজের মরশুমে শ্রমিকরা দীর্ঘ সময় কাজ না পেয়ে সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই প্রস্তাবিত বিলের বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে আন্দোলনের কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী। তার দাবি, দেশের যুবসমাজ ও গ্রামীণ গরিব মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories