Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

কথা দিয়ে কথা রাখলো না বিজেপি! খসড়া ভোটার তালিকায় নাম নেই মতুয়াদের

বনগাঁ মহকুমার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে স্থানীয় বিজেপি নেতৃত্ব বারবার আশ্বাস দিয়েছিলেন, এসআইআরে কারও নাম বাদ হবে না। কিন্তু মঙ্গলবার সকালে খসড়া তালিকা প্রকাশিত হতেই দেখা গেছে, বনগাঁ মহকুমার মতুয়া অধ্যুষিত চারটি বিধানসভা বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও বাগদা মিলিয়ে প্রায় ৮৬ হাজার ভোটারের নাম তালিকায় নেই। এদের মধ্যে অনেকে মতুয়া উদ্বাস্তু বলে জানা গেছে।

খসড়া তালিকার সংখ্যাগুলোতে দেখা গেছে, বনগাঁ উত্তরে ২৬ হাজারের বেশি, বাগদায় ২৪ হাজার ৯২৭, গাইঘাটায় ১৬ হাজার ৬৪২ এবং বনগাঁ দক্ষিণে ১৮ হাজার ৫৬৩ জনের নাম বাদ গেছে। বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত, স্থানান্তরিত এবং অস্তিত্বহীন ভোটারও রয়েছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ দেখা দিয়েছে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনাও তীব্র। বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, “যারা তালিকায় নেই তারা মূলত মৃত, স্থানান্তরিত বা অনুপ্রবেশকারী ভোটার। তবে মতুয়া নাম বাদ হয়েছে কি না, তা জানা নেই।” অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেছেন, “কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর প্রক্রিয়ায় মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ দিতে চায়। আমরা এই বিষয়ে প্রতিবাদ আন্দোলন দিল্লিতে গিয়ে করবো।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories