Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

বম্ব স্কোয়াড ছাড়াই স্থানীয়দের হাতে বোমা উদ্ধার! সিউড়িতে পুলিশের ভূমিকা ঘিরে তীব্র চাঞ্চল্য

বীরভূম জেলার সিউড়ি শহরের আবদারপুর এলাকায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছেই দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলটি স্কুল থেকে খুব কাছাকাছি হওয়ায় উদ্বেগ আরও বেড়ে যায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন বাসিন্দা বোমা দুটি দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে অভিযোগ উঠেছে, বোমা নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দল না এনে পুলিশ স্থানীয় মানুষদের দিয়েই বোমা সরানোর কাজ করিয়েছে। কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সাধারণ বাসিন্দারা বোমা দুটি জলভর্তি বালতিতে তুলে নেন বলে অভিযোগ।

এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ছাত্রছাত্রীরা আসার আগেই বোমা না সরানো হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন অভিভাবকরা। এর আগেও একই এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এক মাসের মধ্যে দ্বিতীয়বার এমন ঘটনা হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, এই ধরনের বিপজ্জনক বস্তু উদ্ধারের ক্ষেত্রে প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়কারী দল থাকা জরুরি। সাধারণ মানুষকে দিয়ে এই কাজ করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে বীরভূম জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে বোমা সেখানে এল এবং কেন নির্দিষ্ট পদ্ধতি মেনে উদ্ধার করা হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories