Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

সংখ্যালঘু অধিকার দিবসে, বাংলার মুসলিমদের জন্য করা উন্নয়নের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী।

সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে নিজের এক্স ( টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি এই বার্তা দেন। পোস্টে মুখ্যমন্ত্রী সকলকে সংখ্যালঘু অধিকার দিবসের শুভেচ্ছা জানান এবং বলেন, সংখ্যালঘুদের উন্নয়নে তাঁর সরকার গত কয়েক বছরে উল্লেখযোগ্য কাজ করেছে।

মুখ্যমন্ত্রী জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে সংখ্যালঘু দপ্তরের বাজেট অনেকটাই বাড়ানো হয়েছে। তাঁর কথায়, ২০১০-১১ অর্থবর্ষে যেখানে সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট ছিল ৪৭২ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৫ হাজার ৬০২ কোটি টাকারও বেশি। অর্থাৎ বাজেট প্রায় দশ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। শিক্ষার ক্ষেত্রেও রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য চালু করা হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই প্রকল্পে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার ২০৮ কোটি টাকা খরচ করে ৪ কোটি ৮৫ লক্ষ পড়ুয়াকে বৃত্তি দেওয়া হয়েছে। তাঁর দাবি, সংখ্যালঘু স্কলারশিপ প্রদানে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে। উচ্চশিক্ষার জন্য সংখ্যালঘু ছাত্রছাত্রীদের আলাদা করে শিক্ষা ঋণের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। দেশে বা বিদেশে পড়াশোনার জন্য ৩০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়া হচ্ছে। গত প্রায় ১৫ বছরে প্রায় ৪০ হাজার পড়ুয়াকে ৩২৭ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও সংখ্যালঘু যুবক-যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য প্রায় ১৬ লক্ষ উপভোক্তাকে ৩ হাজার ৯২৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এমএসডিপি প্রকল্পে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিপুল পরিকাঠামো তৈরি হয়েছে। পাশাপাশি গৃহহীন মহিলাদের জন্য বাড়ি তৈরির অনুদান, ইংরেজি মাধ্যম মাদ্রাসা ও স্কুল স্থাপনের কাজও চলছে বলে তিনি জানান।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories