Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

গোয়ালপোখর ব্লকের মজলিশপুর এলাকার পাকা রাস্তা নির্মাণের সূচনা করলেন মন্ত্রী গোলাম রব্বানি

রবিবার গোয়ালপোখর ব্লকের মজলিশপুর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার আধুনিকীকরণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন হওয়া রাস্তাটি মজলিশপুর থেকে পাঞ্জিপাড়া কলোনি মোড় পর্যন্ত বিস্তৃত। স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দীর্ঘদিন ধরে খুব খারাপ অবস্থায় ছিল। বর্ষার সময় কাদা ও জল জমে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে উঠত। স্কুল পড়ুয়া, রোগী ও সাধারণ যাত্রীদের চরম সমস্যায় পড়তে হতো।

নতুন করে পিচ ঢালাই ও নিকাশি ব্যবস্থাসহ রাস্তা তৈরি হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী সভায় মন্ত্রী গোলাম রব্বানি বলেন, রাজ্য সরকার গ্রামাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভালো রাস্তা হলে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়। তিনি জানান, ভবিষ্যতে গোয়ালপোখর ব্লকের আরও এলাকায় উন্নয়নমূলক কাজ করা হবে।

বিরোধীরা যদিও কটাক্ষ করছে, ব্যক্তিগত বহু বছর ধরে খারাপ রাস্তাঘাটের কারণে ভোগান্তির শিকার হচ্ছিল এলাকাবাসীর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাস্তা নির্মাণের কাজ শুরু হলো। তৃণমূলের অন্যান্য প্রতিশ্রুতির মত এটিও অসম্পূর্ণ থেকে যাবে না তো? প্রশ্ন বিরোধীদের।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories