Saturday, September 5, 2026
28 C
Kolkata

বড়দিনের আগে হিন্দু রাষ্ট্রের দাবি তুলে ওড়িশায় সান্তা টুপি বিক্রেতাদের হেনস্থার অভিযোগ

বড়দিনের আগে ওড়িশায় একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, কয়েকজন ব্যক্তি রাস্তায় বসে সান্তা টুপি বিক্রি করা গরিব হকারদের প্রকাশ্যে হেনস্থা ও ভয় দেখায়। ওই ব্যক্তিরা দাবি করে, ওড়িশা নাকি একটি হিন্দু রাজ্য এবং সেখানে খ্রিস্টান ধর্মের সামগ্রী বিক্রি করা যাবে না।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক রাস্তার ধারে সান্তা টুপি বিক্রি করা দোকানিদের ঘিরে ধরে নানা প্রশ্ন করছেন। তারা জানতে চান, বিক্রেতারা কোথা থেকে এসেছেন এবং তারা হিন্দু কি না। হকাররা জানান, তারা হিন্দুই এবং দারিদ্র্যের কারণে রোজগারের জন্য সান্তা টুপি বিক্রি করছেন। তাতে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিরা বলেন, “এখানে শুধু প্রভু জগন্নাথই রাজত্ব করবেন। হিন্দু হয়ে এসব জিনিস বিক্রি করছ কেন? তাড়াতাড়ি গুটিয়ে চলে যাও। কিছু বিক্রি করতে হলে জগন্নাথের জিনিস বিক্রি করো।”

ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন বিক্রেতা জানান যে তারা রাজস্থান থেকে এসেছেন। তখন ওই ব্যক্তিরা বলেন, ওড়িশায় ব্যবসা করতে তাদের আপত্তি নেই, কিন্তু খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত কোনও সামগ্রী বিক্রি করা চলবে না। এই ঘটনায় হকারদের আতঙ্কিত ও অসহায় অবস্থায় দেখা যায়।
ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন বহু মানুষ। অনেকেই অভিযোগ করেন, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই ধরনের উগ্র জাতীয়তাবাদী মানসিকতা বাড়ছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories