Saturday, September 5, 2026
30 C
Kolkata

ক্যানিং থানার হোম গার্ড কোয়ার্টারে উদ্ধার পারভীনের ঝুলন্ত দেহ, নিখোঁজ অভিযুক্ত সাব-ইন্সপেক্টর

ক্যানিং থানার হোম গার্ড কোয়ার্টারে উদ্ধার এক মহিলা হোম গার্ডের দেহ। গত শনিবার সিলিং ফ্যানে গলায় ওড়না জড়িয়ে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

মৃতার নাম গুলজান পারভীন মোল্লা । ২২ বছরের পারভীনের মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে থানা চত্বরে। পুলিশ এখন তদন্ত করছে এটি আত্মহত্যা নাকি খুন। ছয় সদস্যের একটি সিট গঠন করা হয়েছে তদন্তের জন্য। তবে এখনও গুলজানের পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করছে গুলজানের পরিবার। মেয়ের অকাল মৃত্যুর জন্য তারা ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। পরিবারের দাবি, তার সঙ্গে গুলজানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে সেই পুলিশকর্মী পলাতক রয়েছেন, তার ফোন বন্ধ। গুলজানের বাবা রশিদ মোল্লা কিছুদিন আগে খুন হয়েছিলেন। এরপর পঞ্চায়েত তাকে সহায়তা করে হোমগার্ডের চাকরি দিয়েছিল। গুলজান পারভীন মোল্লা-র মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories