Saturday, September 5, 2026
30 C
Kolkata

ত্রিপুরায় ওয়াজ মাহফিলের প্রচার গাড়ি আটকে হামলার অভিযোগ হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে

ত্রিপুরার পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুচ্ছড়া এলাকায় সোমবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, স্থানীয় একটি ওয়াজ মাহফিলের ঘোষণা দিতে গিয়ে একটি গাড়ি বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন সদস্যের হামলার মুখে পড়ে। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর ওই গাড়িটি পেকুচ্ছড়া এলাকায় ঘুরে আসন্ন ওয়াজ মাহফিলের সময় ও স্থান জানাচ্ছিল। সেই সময় হঠাৎ করে বিশ্ব হিন্দু পরিষদের একটি দল গাড়িটির পথ আটকে দেয়। অভিযোগ, এরপর গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর করা হয়। হামলায় আহত হন আবদুল মালিক, তাসলিম উদ্দিন এবং মাওলানা জুনায়েদ আহমেদ। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পানিসাগর থানার পুলিশ ও মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় তবে হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রত্যক্ষদর্শী মাওলানা হাবিবুর রহমান বলেন, এই হামলা ছিল সম্পূর্ণ বিনা প্ররোচনায়। তার দাবি, একটি গাড়িতে করে অন্তত ১৫ জন এসেছিল, যাদের গাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের পতাকা ছিল। তারা কোনও কথা না শুনেই গাড়িচালক, মাইকে ঘোষণা দেওয়া ব্যক্তি এবং মাওলানাকে মারধর শুরু করে। তিনি আরও বলেন, ধর্মীয় অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার জন্য কোনও প্রশাসনিক অনুমতির প্রয়োজন নেই।

এই ঘটনার পর স্থানীয় মুসলিম বাসিন্দাদের মধ্যে ভয় ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, এই হামলার উদ্দেশ্য ছিল ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ভীতি সৃষ্টি করা। আহতদের শারীরিক অবস্থার বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এই বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে মনে হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories