Friday, March 6, 2026
28.9 C
Kolkata

অসমে বাংলাদেশি সন্দেহে ফেরিওয়ালার উপর অত্যাচার, মারধরের সময় উঠল জয় শ্রীরাম ধ্বনি

অসমের শিলচর শহরে এক পরিযায়ী বাঙালি শ্রমিককে বাংলাদেশি সন্দেহে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত ব্যক্তির নাম রিংকু শেখ। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা এবং দীর্ঘ ১৫ বছর ধরে শিলচরে ফেরি করে প্লাস্টিকের চেয়ার ও টেবিল বিক্রি করেন। রবিবার সকালে শিলচর হাসপাতাল রোড ও লোচন বৈরাগী দত্ত রোডের সংযোগস্থলে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাইকে করে আসা দু’জন যুবক রিংকু শেখকে থামিয়ে বাংলাদেশি বলে গালিগালাজ করতে শুরু করে। তিনি নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানালেও তারা কথা না শুনে তাঁর উপর হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, মারধরের সময় ‘জয় শ্রী রাম’ ধ্বনিও দেওয়া হয়।

ঘটনার পর রিংকু শেখ রাষ্যির খাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, এতদিন শিলচরে কাজ করতে গিয়ে কখনও এমন ঘটনার মুখে পড়তে হয়নি। এখন শহরটিকে আর নিরাপদ মনে হচ্ছে না। রিংকুর সঙ্গী কয়েকজন ফেরিওয়ালাও জানিয়েছেন, তাঁদের মধ্যেও অনেকে এই ধরনের হেনস্তার শিকার হয়েছেন। গত শনিবার শিলচরের দাস কলোনি এলাকাতেও এক বাঙালি ফেরিওয়ালাকে মারধরের খবর পাওয়া যায়।

এই ঘটনার প্রতিবাদে বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক সংগঠন সরব হয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে। সোমবার শতাধিক ফেরিওয়ালাকে নিয়ে সিপিআইএম নেতারা শিলচরের পুলিশ সুপারের দপ্তরে যান।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories