Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

অসম রাজনীতিতে নতুন কৌশল, ঘুরে দাঁড়াতে মাঠে নামার পরিকল্পনা কংগ্রেসের!

অসমের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল বিরোধীদের অভিযোগকে ঘিরে। কংগ্রেসের দাবি, ক্ষমতায় টিকে থাকার জন্য রাজ্যের বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সমাজে বিভাজন বাড়ানোর পথে হাঁটছে। বিরোধী শিবিরের অভিযোগ অনুযায়ী, সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সরকারি জমি দখলের অভিযোগ তুলে বহু পরিবারকে বাস্তুচ্যুত করা হয়েছে। এই পরিস্থিতিতে অসমে কংগ্রেস কীভাবে আবার ঘুরে দাঁড়াতে চায়, সেই রূপরেখা তুলে ধরলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও লোকসভার সাংসদ গৌরব গগৈ। বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রাজ্যের মানুষের সামনে কংগ্রেস একটি বিকল্প পথ তুলে ধরতে প্রস্তুত। মানুষের আস্থা ফেরানোই তাদের মূল লক্ষ্য।গগৈ জানান, কংগ্রেসের পরিকল্পনা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে থাকবে। এর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। তার কথায়, এই দুই ক্ষেত্রে অসমকে দেশের সেরা রাজ্যগুলির কাতারে তুলে আনাই লক্ষ্য। সব নাগরিকের জন্য মানসম্মত পড়াশোনা ও সহজ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে চায় কংগ্রেস।তিনি আরও বলেন, সুশাসন হবে কংগ্রেসের কর্মসূচির আর একটি বড় স্তম্ভ। বর্তমান সরকার সরকারি কর্মীদের গুরুত্ব দিচ্ছে না এবং প্রশাসনের মনোবল ভেঙে দিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। অর্থনৈতিক ক্ষেত্রেও তার বক্তব্য, উন্নয়ন এখন শুধু শহর ও কয়েকজন বড় ব্যবসায়ীর মধ্যেই সীমাবদ্ধ। গ্রামাঞ্চলেও উন্নয়ন ছড়িয়ে দিয়ে কাজের সুযোগ তৈরি করা জরুরি।আইনশৃঙ্খলা প্রসঙ্গে গগৈয়ের অভিযোগ, রাজ্যে অপরাধ বাড়ছে এবং আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না। কংগ্রেস ক্ষমতায় এলে নিরপেক্ষ প্রশাসন ও পুলিশ সংস্কারের উপর জোর দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি মাদকবিরোধী কঠোর পদক্ষেপ এবং যুব সমাজকে গঠনমূলক পথে আনতে খেলাধুলার পরিবেশ গড়ে তোলার কথাও বলেন কংগ্রেস নেতা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories