Tuesday, October 20, 2026
28 C
Kolkata

উমর খালিদ ও শরজিল ইমামের জামিন নাকচ সুপ্রিম কোর্টে, গুলফিশা ফাতিমা–মীরান হায়দারসহ একাধিক অভিযুক্তের স্বস্তি

দিল্লির দাঙ্গা সংক্রান্ত বৃহত্তর ষড়যন্ত্র মামলায় দুই সমাজকর্মী উমর খালিদ ও শরজিল ইমামের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। তবে একই মামলায় সহ-অভিযুক্ত গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা উর রহমান, মহম্মদ সেলিম খান ও শাদাব আহমেদের জামিন মঞ্জুর করেছে আদালত। মামলায় প্রত্যেক অভিযুক্তের ভূমিকা আলাদা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।

বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ জানায়, উমর খালিদ ও শরজিল ইমামের বিরুদ্ধে দাখিল হওয়া নথিপত্রে প্রথম দর্শনে গুরুতর অভিযোগের ইঙ্গিত মিলেছে। এই কারণে সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ অনুযায়ী তাদের জামিন দেওয়া সম্ভব নয় বলে মত আদালতের। বিচারপতিরা স্পষ্ট করেন, এই পর্যায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

অন্যদিকে, যাদের জামিন দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে আদালত জানিয়েছে যে নির্দিষ্ট কিছু কঠোর শর্তের ভিত্তিতেই জামিন দেওয়া হয়েছে। মোট প্রায় ১২টি শর্ত আরোপ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। কোনও শর্ত ভঙ্গ হলে সংশ্লিষ্ট ট্রায়াল কোর্ট শুনানির পর জামিন বাতিল করতে পারবে।

রায়ে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের কথাও তুলে ধরেছে সুপ্রিম কোর্ট। আদালতের মতে, ব্যক্তিস্বাধীনতার অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিচার শুরুর আগেই দীর্ঘদিন কাউকে হেফাজতে রাখলে তার যথাযথ কারণ দেখাতে হবে রাষ্ট্রকে। শুধু অভিযোগের ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা যায় না বলেও মন্তব্য করা হয়েছে।

এই মামলাকে ঘিরে শুরু থেকেই বিতর্ক রয়েছে। সরকার সমালোচক এবং মানবাধিকার সংগঠনগুলির একাংশের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণেই এই সমাজকর্মীদের নিশানা করা হয়েছে। তাদের দাবি, মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করতেই এই মামলা ব্যবহার করা হচ্ছে। যদিও সরকার পক্ষ এই অভিযোগ মানতে নারাজ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories