Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বন্ডি সৈকতে সন্ত্রাসবাদি হামলা প্রতিহত করার জন্য আহমেদকে বীরত্ব সম্মান দেওয়া হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে

রবিবার সিডনিতে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দর্শকে ভরা স্টেডিয়ামে বিশেষ সম্মান জানানো হয় সাহসী যুবক আহমেদ আল আহমেদকে।

কয়েক দিন আগেই সিডনির বন্ডি সৈকতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। ওই ঘটনায় দুই বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান অন্তত ১৫ জন, যার মধ্যে এক শিশু ছিল। সেই সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীদের সামনে দাঁড়িয়ে বহু মানুষের প্রাণ বাঁচান সিরীয় বংশোদ্ভূত প্রবাসী আহমেদ। একটি ভিডিওতে দেখা যায়, তিনি পিছন থেকে এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলেন এবং তার হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এই সময় অন্য হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন আহমেদ।

রবিবার আহত অবস্থায়, হাতে স্লিং বাঁধা নিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি ও উল্লাসে তাকে সম্মান জানায়। বড় পর্দায় বন্ডি হামলায় নিহত ১৫ জনের নাম ভেসে ওঠে, সঙ্গে লেখা ছিল, “চিরকাল থেকে যাবে আমাদের হৃদয়ে।” মাঠে উপস্থিত অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খোয়াজা ও অ্যালেক্স ক্যারি আহমেদের সঙ্গে হাত মিলিয়ে তাকে শ্রদ্ধা জানান। এই সম্মান সিডনির মানুষের কৃতজ্ঞতার প্রকাশ বলে মনে করছেন অনেকেই।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories