Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হওয়ার আগে আবেদন করার কথা জানান সাইফুল হক

পশ্চিমবঙ্গ রাজ্যে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন সম্প্রতি আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এর ফলে পূর্বে রেজিস্ট্রেশন না করা সম্পত্তি, যেমন মসজিদ, মাদ্রাসা, দরগা, কবরস্থান, ঈদগাহ, মুসাফির খানা ও ওয়াজ-নসিহতের জন্য বরাদ্দ খালি মাঠও এবার রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড ইতিমধ্যেই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এই তথ্যটি জানিয়েছে।সমাজকর্মী ও মুতাওয়াল্লি সাইফুল হক জানান, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান এবং কমিটি দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ও দুশ্চিন্তায় ছিলেন। আগে ধারণা ছিল, শুধুমাত্র ইসি নম্বর থাকা সম্পত্তি কেন্দ্রীয় উম্মিদ পোর্টালের মাধ্যমে নিবন্ধন করা যাবে কিন্তু এবার ট্রাইবুনালের রায়ে এই সুযোগ ছয় মাস বাড়ানো হয়েছে।রেজিস্ট্রেশনের জন্য আবেদনে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে সম্পত্তির নাম, ওয়াকিফের নাম, দলীল থাকলে তা, না থাকলে পরিবারের পক্ষ থেকে ঘোষণা পত্র ও স্থানীয় স্বাক্ষী, পরিচালন কমিটির তথ্য, সরকারি রেকর্ড যেমন সিএস, আরএস, এলআর, বর্তমান মুতাওয়াল্লির তথ্য, আধার, আয়-ব্যয়ের হিসেব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাশবই এবং ওয়াকফ আল আউলাদ বা ওয়াকফ লিল্লাহ, শিয়া বা সুন্নি সম্পর্কিত বিবরণ।কলকাতার চাঁদনি চকে ওয়াকফ বোর্ডের অফিস এবং হজ হাউসে সেবা কেন্দ্র চালু আছে। এখানে কাগজপত্র নিয়ে গেলে রেজিস্ট্রেশনে সহায়তা পাওয়া যায়। সাইফুল হক সতর্ক করেছেন, সময় বৃদ্ধি হওয়ায় এই সুযোগ জুন মাসের মধ্যে ব্যবহার করা জরুরি তা না হলে পরে নিবন্ধনের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories