Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

ফের ভোটের আগে তৃণমূল ও বিজেপির মধ্যে অদল বদলে দিশেহারা আমজনতা

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ঘাটাল এলাকায় রাজনৈতিক তৎপরতা ততই বাড়ছে। সম্প্রতি ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা চোখে পড়ছে। এবার বিজেপির আইটি সেলের সক্রিয় কয়েকজন কর্মী যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল সূত্রে দাবি, এর ফলে সাংসদ দেবের এলাকায় দল আরও শক্তিশালী হচ্ছে।

ঘাটালের অজবনগর-১ পঞ্চায়েতের বিজেপির দক্ষিণ মণ্ডলের আইটি সেলের নেতা সুব্রত ঘোড়ই-সহ মোট ছয়জন বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি দিলীপ মাজী। সেই সময় তৃণমূলের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

কয়েক দিন আগেই ঘাটালে কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন, যা নিয়ে কিছুটা চাপের মুখে পড়ে তৃণমূল। ফের ভোটের আগে দুইদলের মধ্যে কর্মী সমর্থকদের অদল-বদল হতে শুরু করেছে। প্রশ্ন উঠছে রাজনৈতিক নেতা-মন্ত্রীরা কতটা বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন হয়ে উঠবেন সাধারণ মানুষের কাছে?

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories