Saturday, September 5, 2026
28 C
Kolkata

৬০০ জন হজ যাত্রীকে বিশেষ প্রশিক্ষণ দিল পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি

পবিত্র হজ পালনের প্রস্তুতি আরও সহজ ও সুশৃঙ্খল করতে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে বুধবার মদিনাতুল হুজ্জাজে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরটি ২০২৬ সালের হজযাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল। এতে নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ৬০০ জন হজযাত্রী অংশ নেন।

রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিদেশে গিয়ে হজ পালনের সময় যাতে যাত্রীরা কোনো সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ নকি, কমিটির সদস্য শেখ শাহজাহান, কুতুবউদ্দিন তরফদার, মাওলানা আব্দুল হামিদ কাসেমী, হজ অফিসার নাইয়ার ইকবাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্রশিক্ষণ শিবিরে আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রজেক্টরের মাধ্যমে হজের বিভিন্ন নিয়ম ও ধাপ সহজ ভাষায় বোঝানো হয়। মক্কা ও মদিনায় পৌঁছনোর পর থেকে হজের প্রতিটি কাজ কীভাবে করতে হবে, তা হাতে-কলমে শেখানো হয়। এছাড়া স্বাস্থ্যবিধি, যাতায়াত ব্যবস্থা, বিমানবন্দরের নিয়ম এবং থাকার ব্যবস্থার বিষয়েও আলোচনা করা হয়। হজ কমিটির আধিকারিকরা জানান, হজযাত্রীদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। শিবিরে অংশ নেওয়া যাত্রীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং জানান, এতে তাঁদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়ার মাধ্যমে হজযাত্রীদের মঙ্গল কামনা করা হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories