Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ইটাহারে অভিষেকের কর্মসূচির পোস্টারে বানান ভুল, হাসির খোরাক হলো তৃণমূল

ইটাহারে তৃণমূল কংগ্রেসের একটি হোর্ডিং ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোমবার দুপুর থেকে ওই হোর্ডিং চোখে পড়তেই চমকে যান স্থানীয় মানুষ। হোর্ডিংয়ে লেখা ছিল “আপনার অবসান ইটাহারের মাটিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছায় স্বাগতম।” নিচে প্রচারকের নাম হিসেবে লেখা ছিল ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনের নাম।

আগামী ৭ জানুয়ারি ইটাহারে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর একটি সভা। কিন্তু হোর্ডিংয়ে ‘অবসান’ শব্দ ব্যবহার নিয়ে বিরোধীরা কটাক্ষ শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় হোর্ডিংয়ের ছবি ছড়িয়ে পড়ে। কংগ্রেস কর্মী নূরউদ্দিন চিস্তি দাবি করেন, এই শব্দ তৃণমূলের পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। জেলা কংগ্রেস নেতা কামরুল হকও বিষয়টি নিয়ে কটাক্ষ করেন। বিতর্ক বাড়তেই বিধায়ক মোশারফ হুসেন ক্ষুব্ধ হন এবং বিষয়টির দায় ছাপাখানার ওপর চাপান। পরে বিতর্কিত হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। ব্লক তৃণমূল সভাপতি কার্তিকচন্দ্র দাস জানান, এটি ছাপার ভুল ছিল।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories