Saturday, September 5, 2026
28 C
Kolkata

আইপ্যাক মামলার শুনানি শুরুর আগেই এজলাস ছেড়ে উঠে গেলেন বিচারপতি! ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি মামলা

কলকাতায় সল্টলেকের আইপ্যাক অফিস এবং লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান চালানোর পর তৃণমূল কলকাতা হাই কোর্টে মামলা করেছিল। অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে কিছু নথি এবং ফাইল বের করে আনেন। পাল্টা অভিযোগে ইডি হাই কোর্টে মামলা দায়ের করে।

শুক্রবার বেলা আড়াইটে বিচারপতি শুভ্রা ঘোষের কক্ষে এই দুই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সকাল থেকেই আদালতের বাইরে ভিড় জমতে শুরু করে। এজলাসে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। বিচারপতি ঘোষ দুপুর ২টোর পর পৌঁছালেও ভিড়ের কারণে শুনানি শুরু করা সম্ভব হয়নি। আদালত খালি করার নির্দেশ দিলেও আইনজীবীদের মধ্যে তর্ক ও ধাক্কাধাক্কি শুরু হয়। শেষপর্যন্ত বিচারপতি বিরক্ত হয়ে এজলাস ছেড়ে চলে যান। আইপ্যাক সংক্রান্ত এই দুই মামলার শুনানি এখন ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories