Saturday, September 5, 2026
30 C
Kolkata

হজ পালনের মূল ভিত্তি নিয়ত ও সঠিক প্রস্তুতি’ , বার্তা দিল হজ প্রশিক্ষণ শিবির

পবিত্র হজ পালনের জন্য কেবল আর্থিক সক্ষমতাই যথেষ্ট নয়, এর জন্য সবচেয়ে জরুরি হলো আল্লাহর আহ্বান ও মনের দৃঢ় সংকল্প। এই বার্তাই তুলে ধরা হলো হাওড়ার ধূলাগড়ে আয়োজিত ২০২৬ সালের হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবিরে। শিবিরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান ও সাংসদ খলিলুর রহমান।

এই প্রশিক্ষণ শিবিরে হাওড়া ও পার্শ্ববর্তী দুই জেলার ৬০০-রও বেশি সম্ভাব্য হজযাত্রী অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে খলিলুর রহমান জানান, নবগঠিত হজ কমিটির লক্ষ্য হলো যাত্রীদের পরিষেবা আরও সহজ ও উন্নত করা। তিনি বলেন, হজ একটি আত্মিক সফর, যেখানে মানসিক প্রস্তুতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানান, টানা দু’বছর সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিকূলতার কারণে তিনি হজে যেতে পারেননি। তবে তৃতীয়বার তার মায়ের দোয়া ও আল্লাহর কৃপায় পবিত্র কাবা শরিফ জিয়ারতের সুযোগ পান। এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি উপস্থিত হজযাত্রীদের আশ্বস্ত করেন যে, যারা হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তারা নিঃসন্দেহে আল্লাহর বিশেষ মেহমান।

তিনি আরও বলেন, হজের সময় শুধু শারীরিক পরিশ্রম নয়, ধৈর্য ও সহনশীলতারও বড় পরীক্ষা দিতে হয়। তাই এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত হওয়া জরুরি। প্রথমবার কাবা ঘরের সামনে দাঁড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণ শিবিরে ২০২৬ সালের হজযাত্রার প্রশাসনিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, ‘হজ সুবিধা’ অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। নিউ টাউনের মদিনাতুল হুজ্জাজ ও পার্ক সার্কাসের হজ হাউস ছাড়াও জেলা স্তরের সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে সহায়তা মিলবে। হজযাত্রীদের বৈধ মেশিন রিডেবল আন্তর্জাতিক পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।

এই শিবিরে রাজ্য হজ কমিটির আধিকারিক মুহাম্মদ নাকি ও অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রশিক্ষকেরা হজের বিধি-বিধান নিয়ে যাত্রীদের বিস্তারিত দিকনির্দেশ দেন। অনুষ্ঠানের শেষে খলিলুর রহমান আশা প্রকাশ করেন, আগামী বছরে পশ্চিমবঙ্গ থেকে রেকর্ড সংখ্যক মানুষ হজে যাবেন এবং সরকার তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories