Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

ছত্তিশগড়ে কাজ করতে গিয়ে বজরং দলের হামলার শিকার বাংলার মুসলিম পরিযায়ী শ্রমিকরা

ছত্তিশগড়ের সুরজপুর জেলায় একটি রুটি কারখানায় কাজ করতে গিয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের আটজন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বজরং দলের কয়েকজন সদস্য তাঁদের উপর নির্মমভাবে হামলা চালায় এবং পরে কারখানা থেকে তাড়িয়ে দেয়। এই শ্রমিকরা সবাই পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকার চেপরি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ন্যায্য মজুরির দাবি তোলার পরই এই হামলার ঘটনা ঘটে। মারধরের ফলে শ্রমিকরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর আটজনের মধ্যে চারজন কোনওরকমে পুরুলিয়ায় ফিরে আসতে সক্ষম হন। তাঁরা হলেন শেখ জসিম, শেখ আসলাম, শেখ বাবি এবং শেখ জুলফিকার। তবে বাকি চারজন শেখ ইসমাইল, শেখ মিনার, আরবাজ কাজি ও শেখ সাহিল, এখনও সুরজপুরের একটি সরকারি আশ্রয়কেন্দ্রে রয়েছেন। জানা গেছে, এই চারজনই নাবালক। তাঁদের বাড়ি ফেরানোর জন্য উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। এই ঘটনার পর চেপরি গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গ্রামটির প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ ভিনরাজ্যে কাজ করেন। সাম্প্রতিক সময়ে ওড়িশা, দিল্লি, রাজস্থান ও হরিয়ানায় বাংলাভাষী শ্রমিকদের উপর হামলার খবর সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। ছত্তিশগড় থেকে ফেরা শ্রমিকরা জানিয়েছেন, তাঁরা আর বাইরে কাজে যেতে চান না। কিন্তু গ্রামে কাজের সুযোগ না থাকায় পরিবারগুলি এখন গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories