Tuesday, October 20, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে এক পিছিয়ে পড়া সম্প্রদায়ের যুবকের খুনে তীব্র প্রতিবাদ, ঘটনার নিন্দায় সরব বিরোধীরা

উত্তরপ্রদেশের মেরাট জেলার সারধনা এলাকায় এক কাশ্যপ সম্প্রদায়ের যুবকের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার এই ঘটনার তীব্র নিন্দা করেছে একাধিক বিরোধী দল। তাদের দাবি, দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে।

ঘটনাটি ঘটেছে সারধনা তহসিলের জ্বালাগড় গ্রামে। অভিযোগ, কাশ্যপ সম্প্রদায়ের এক যুবককে হত্যা করে তার দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাকে ভয়াবহ ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, কাশ্যপ সমাজের ওই যুবকের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে পুরো পিডিএ সমাজের হয়ে তারা আওয়াজ তুলছেন। দোষীদের শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতীও এই ঘটনার তীব্র নিন্দা করেন। তার কথায়, এই অপরাধ যত কঠোর ভাষায় নিন্দা করা হোক না কেন, তা যথেষ্ট নয়। সমাজে যাতে অপরাধী ও অসামাজিক শক্তিরা আইনের ভয় পায়, সে জন্য প্রশাসনের লাগাতার নজরদারি ও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে তিনি জানান।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন ভীম আর্মির প্রধান ও সাংসদ চন্দ্রশেখর আজাদও। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, নিহত যুবক রণু কাশ্যপকে প্রথমে মদ্যপান করানো হয়, তারপর প্রায় ৮০ হাজার টাকা লুট করা হয় এবং শেষে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। তার মতে, এটি শুধু খুন নয়, মানবতাকে লজ্জায় ফেলে দেওয়ার মতো অপরাধ। সব অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং নিহতের পরিবারকে নিরাপত্তা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে ৫ জানুয়ারি আখেপুর-রারধনা রোডে। মৃত যুবকের নাম রোহিত ওরফে সোনু, বয়স ২৮ বছর। তিনি মুজফফরনগরের বাসিন্দা এবং মুম্বইয়ে মিষ্টির দোকানে কাজ করতেন। বিয়ের সম্বন্ধ খোঁজার জন্যই তিনি গ্রামে ফিরেছিলেন বলে পরিবার জানিয়েছে।

পুলিশ জানায়, এই ঘটনায় অভিযুক্ত একজন ১৬ বছরের টেম্পো চালক। তাকে কিশোর বিচার বোর্ডে পেশ করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তদন্তে জানা গেছে, জোরে গান বাজানো নিয়ে ঝামেলার পর অভিযুক্ত রোহিতকে মদ খাওয়ায় এবং ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করে। পরে পরিচয় লুকোতে দেহ টেনে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও ঘটনাস্থলে পাওয়া মদের প্যাকেটের সূত্র ধরে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories