Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

জম্মু-কাশ্মীরকে আলাদা করা অসম্ভব, বিজেপির বিভাজনের দাবি খারিজ করল ফারুক আবদুল্লাহ

জম্মু ও কাশ্মীরকে আলাদা করার কোনও প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানালেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। শনিবার জম্মুর নারওয়াল ফল মান্ডি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দুই অংশকে আলাদা করা মানে শরীর থেকে মাথা কেটে নেওয়ার মতো। তার কথায়, জম্মু যদি মাথা হয়, তবে কাশ্মীর শরীর, দুটো একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। সম্প্রতি বিজেপির বিধায়ক শ্যাম লাল শর্মা জম্মুর জন্য আলাদা রাজ্যের দাবি তুলে বিতর্ক তৈরি করেন। তার অভিযোগ ছিল, জম্মুর সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়।

নারওয়াল ফল মান্ডি সফরে ফারুক আবদুল্লাহের সঙ্গে ছিলেন ন্যাশনাল কনফারেন্সের একাধিক শীর্ষ নেতা, যার মধ্যে জম্মু প্রদেশ সভাপতি রতন লাল গুপ্তও উপস্থিত ছিলেন। সেখানে মান্ডি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তিনি তাদের বিভিন্ন সমস্যা শোনেন। ব্যবসায়ীরা দোকানের লিজ নবীকরণ, সংলগ্ন পার্কের উন্নয়ন, আধুনিক মানের মান্ডি সম্প্রসারণ এবং রাস্তা, পার্কিং, সাফাই, বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ পরিষেবার মতো নাগরিক সুবিধার অভাবের কথা তুলে ধরেন।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে ফল সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ, মান নিয়ন্ত্রণ ইউনিট, পরীক্ষাগার, প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং শ্রমিকদের জন্য একটি ডিসপেনসারির দাবিও জানানো হয়। ফারুক আবদুল্লাহ বলেন, জম্মুর কৃষি ও ব্যবসা ক্ষেত্র গোটা অঞ্চলের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশ্বাস দেন, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের নেতৃত্বে এনসি সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। প্রয়োজনীয় বিষয়গুলি সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তার মতে, এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে জম্মু উত্তর ভারতের একটি বড় ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories