Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

“হিন্দু প্রধান দেশের প্রধানমন্ত্রী হিন্দুই হবেন” ওয়াইসিকে তীব্র আক্রমণ করলেন হিমন্ত বিশ্ব শর্মার

ভারত একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ। দেশের সংবিধান সব নাগরিককে সমান অধিকার দিয়েছে। এই প্রসঙ্গেই মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি সম্প্রতি একটি মন্তব্য করেন। তিনি বলেন, ভবিষ্যতে কোনও একদিন হিজাব পরা একজন মহিলা ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন। হয়তো সেই দিন আমরা নিজেরা দেখে যেতে পারব না, কিন্তু সংবিধান সেই সুযোগ দেয়। ওয়াইসির মতে, ভারতের সংবিধান অনুযায়ী যে কোনও ধর্ম ও সম্প্রদায়ের নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য যে কোনও সাংবিধানিক পদে বসতে পারেন। তাই তাঁর এই মন্তব্য পুরোপুরি সংবিধানের ভাবনার মধ্যেই পড়ে।

ওয়াইসির মন্তব্য নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলেও, বিশেষ করে বিতর্ক তৈরি হয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যে। তিনি বলেন, ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং হিন্দু সভ্যতার দেশ, তাই ভারতের প্রধানমন্ত্রী সব সময় একজন হিন্দুই হবেন। একটি সাংবিধানিক পদে থেকে এমন মন্তব্য করা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, এই বক্তব্য ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ ভাবনার পরিপন্থী।ভারত একটি বহুত্ববাদী দেশ। এখানে হিন্দু ও মুসলমান ছাড়াও শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, দলিত ও আদিবাসী বহু সম্প্রদায়ের মানুষ বাস করেন। প্রত্যেকের নিজস্ব ধর্মীয় বিশ্বাস রয়েছে। সেই বৈচিত্র্যকে অস্বীকার করে ভারতকে হিন্দু রাষ্ট্র বলা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েই এখন বড় বিতর্ক তৈরি হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories