Saturday, September 5, 2026
30 C
Kolkata

মহারাষ্ট্র ভোটের আগে আরএসএসের স্বাধীনতা সংগ্রামের ভূমিকা নিয়ে প্রশ্ন ওয়াইসির, বিভাজনের রাজনীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ছত্রপতি সম্ভাজিনগরে পৌরনিগম ভোটের প্রচারে এসে আরএসএস ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সোমবার, ১২ জানুয়ারি আয়োজিত জনসভা থেকে তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা আন্দোলনে আরএসএসের কোনও উল্লেখযোগ্য ভূমিকা ছিল না, অথচ আজ তারা দেশপ্রেমের বড় বড় কথা বলছে।

ওয়াইসির বক্তব্য, আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের জন্য নয়, খিলাফত আন্দোলনে সমর্থন জানানোর কারণেই জেলে গিয়েছিলেন। তিনি প্রশ্ন তোলেন, “ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে কোনও আরএসএস নেতা কি জেলে গিয়েছিলেন?” তার অভিযোগ, ইতিহাসের সত্য আড়াল করে আজ মানুষকে ভুল তথ্য দেওয়া হচ্ছে।

এআইএমআইএম প্রধান আরও বলেন, ‘কুইট ইন্ডিয়া’ বা ‘সাইমন গো ব্যাক’-এর মতো স্লোগান আরএসএস দেয়নি। এই স্লোগান দিয়েছিলেন সমাজতান্ত্রিক নেতা ইউসুফ মেহেরালি। অথচ এখন মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ওয়াইসির দাবি, যারা আজ দেশপ্রেম শেখাচ্ছে, তারা স্বাধীনতা সংগ্রামে প্রাণও দেয়নি।

বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গেও বিজেপিকে কটাক্ষ করেন ওয়াইসি। তার কথায়, বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ তুলে বিজেপি আসলে নিজেদের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে চাইছে। গোয়েন্দা ও সীমান্ত সবই কেন্দ্রের হাতে থাকা সত্ত্বেও এই সমস্যা কেন রয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধনের নামে নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষদের হেনস্থা করার চেষ্টা হতে পারে। তিনি অভিযোগ করেন, নাগরিকত্ব যাচাইয়ের ক্ষমতা বেআইনি ভাবে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত প্রাক্তন সাংসদ ইমতিয়াজ জালিলও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
এই সভার মাধ্যমে মুসলিম ভোটারদের সংগঠিত করার পাশাপাশি বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে আক্রমণ আরও জোরালো করল এআইএমআইএম।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories