Saturday, September 5, 2026
28 C
Kolkata

তাজমহল ঘিরে নতুন বিতর্ক, উরস বন্ধের দাবিতে আদালতের দ্বারস্থ হিন্দু মহাসভা

উত্তরপ্রদেশে আগ্রায় ঐতিহাসিক তাজমহলকে ঘিরে ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে। হিন্দু মহাসভা সম্প্রতি আগ্রা সিভিল কোর্টে একটি মামলা দায়ের করে তাজমহলে অনুষ্ঠিত হয়ে আসা শতাব্দী প্রাচীন ‘উরস’ অনুষ্ঠান বন্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই অনুষ্ঠান একটি ভ্রান্ত প্রথা এবং তাজমহল আদতে একটি প্রাচীন হিন্দু মন্দির ছিল বলে তারা মনে করে। যদিও এই ধরনের দাবিকে অতীতে ঐতিহাসিক ও গবেষকরা একাধিকবার খারিজ করেছেন।মামলার পাশাপাশি হিন্দু মহাসভার নেতারা আগ্রা জেলা প্রশাসনের কাছেও একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। ওই আবেদনে ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন দিনের উরস অবিলম্বে বাতিল করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, মোঘোল সম্রাট শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দীর্ঘদিন ধরেই এই ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এই সময় তিন দিনের জন্য সাধারণ দর্শনার্থীদের বিনামূল্যে তাজমহলে প্রবেশের সুযোগ দেওয়া হয়।হিন্দু মহাসভার দাবি, মোঘোল বা ব্রিটিশ আমলে উরস পালনের কোনও লিখিত অনুমোদনের নথি পাওয়া যায় না। তাই এই অনুষ্ঠান চালু রাখা ঠিক নয় বলেই তারা মনে করছে। সংগঠনের বক্তব্য, আদালতের হস্তক্ষেপেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত। অন্যদিকে, মুসলিম সমাজের প্রতিনিধি ও ইতিহাস চর্চাকারীরা এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন। তাদের মতে, তাজমহলের সঙ্গে জড়িয়ে থাকা মুসলিম ঐতিহ্যকে অস্বীকার করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাজগঞ্জ এলাকার এক স্থানীয় ধর্মীয় নেতা বলেন, উরস কোনও নতুন রীতি নয়, এটি বহু প্রজন্ম ধরে চলে আসা একটি ঐতিহাসিক প্রথা। তার অভিযোগ, এই অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা শুধু আইনি বিষয় নয়, বরং একটি সম্প্রদায়ের বিশ্বাস ও উপস্থিতিকে মুছে ফেলার প্রয়াস।প্রসঙ্গত, এর আগেও তাজমহলের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। সুপ্রিম কোর্ট অতীতে জানিয়েছিল, আইনসম্মত ও প্রাচীন ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া উচিত নয়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories