Saturday, September 5, 2026
30 C
Kolkata

নিপা সংক্রমণে কাটোয়ার নার্স আক্রান্ত, পূর্ব বর্ধমানে ৬০ জনকে চিহ্নিত করে চিকিৎসা শুরু

পশ্চিমবঙ্গে নতুন করে নিপা ভাইরাস সংক্রমণ ঘিরে চিন্তা বাড়ছে। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের লক্ষণ ধরা পড়ায় রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। আক্রান্ত দুই নার্স বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর পূর্ব বর্ধমান জেলায় বিশেষ নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কাটোয়া এলাকার এক তরুণী নার্সের শরীর থেকেই প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। খবর পাওয়ার পরই বুধবার জেলা স্বাস্থ্য দফতরের একটি দল কাটোয়ায় পৌঁছে ওই নার্সের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। পাশাপাশি তিনি কাদের সংস্পর্শে এসেছিলেন, সেই তালিকা তৈরি করা হয়। ইতিমধ্যে তার কাছাকাছি আসা কয়েকজনকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিপা সংক্রমণের চিকিৎসার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে কাটোয়া মহকুমা হাসপাতালেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স চালক মিলিয়ে প্রায় ৬০ জনকে নজরদারির আওতায় আনা হয়েছে। এর মধ্যে একজন নার্স ও একজন স্বাস্থ্য দফতরের কর্মীর শরীরে উপসর্গ দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।

আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীকে প্রথমে মেমারি থেকে বর্ধমানে আনা হয় চিকিৎসার জন্য। পরে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সংস্পর্শে আসা প্রথম ধাপে ১২ জনকে বিশেষ নজরে রাখা হয়েছে। এছাড়া প্রায় ৩০ জনের নমুনা সংগ্রহ করে কল্যাণীর এইমসে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

পরিবারের দাবি, কাটোয়ার ওই নার্স মাত্র একবারই বাড়িতে এসেছিলেন, তাই খুব বেশি মানুষের সঙ্গে তার যোগাযোগ হয়নি। তবে হাসপাতালে চিকিৎসার সময় তার সংস্পর্শে আসা প্রায় ৩৮ জন চিকিৎসক, নার্স ও সিসিইউ কর্মীর তালিকা তৈরি করেছে স্বাস্থ্য দফতর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, সংক্রমণ ছড়ানো রুখতে সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিদিন ফোনে তাদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories