Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পঞ্জাবে প্রাণ হারালেন মালদার পরিযায়ী শ্রমিক

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মালদার এক পরিযায়ী শ্রমিক। পঞ্জাবের জলন্ধর এলাকায় একটি লরির ধাক্কায় মৃত্যু হয় ইসরাইল হকের। জানা গিয়েছে তার বয়স ছিল প্রায় ৩০ বছর। ইসরাইল মালদার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের তুলসীহাটা অঞ্চলের কলাবাড়ি গ্রামের বাসিন্দা।

পরিবারের লোকজন জানিয়েছেন, কিছুদিন আগেই স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি পঞ্জাবে যান রুজি- রুটির সন্ধানে। সেখানে তিনি মোটরচালিত ট্রলি ব্যবহার করে প্লাস্টিক সংগ্রহের কাজ করতেন। রবিবার কাজের সময় রাস্তায় একটি দ্রুতগামী লরির নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই শোকের আবহ ছড়িয়ে পড়ে। ইসরাইলের বাড়িতে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ও অন্যান্য আত্মীয়রা। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল এই ঘটনার পর।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories