Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলা ভাষায় কথা বলায় ছত্তিশগড়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল ৩ বাঙালি ছাত্রকে

রুজি ও জীবিকার খোঁজে ভিনরাজ্যে যাওয়ার পথে বিপাকে পড়ল পূর্ব বর্ধমানের কেতুগ্রামের তিন কিশোর। গুজরাটের সুরাটে কাজ করতে যাওয়ার সময় ছত্তিশগড়ে রেল পুলিশের হাতে আটক হয় তারা। শনিবার সন্ধ্যায় এই খবর বাড়িতে পৌঁছতেই দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে, বাংলা ভাষায় কথা বলার কারণেই ট্রেন থেকে নামিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

আটক কিশোরদের একজন কার্তিক দাস, বয়স ১৬ বছর। সে কেতুগ্রামের গঙ্গাটিকুরি পঞ্চায়েতের ঝামটপুর গ্রামের বাসিন্দা এবং নবম শ্রেণির ছাত্র। তার বাবা-মা দিনমজুর। একই গ্রামের রাকেশ দাস ও রতন দাসও ওই দলে ছিল বলে জানা যায়। জানা গেছে, তারা সবাই গুজরাতের সুরাটের একটি পাউরুটি কারখানায় কাজ করতে যাচ্ছিল।

মোট নয়জনের একটি দল ট্রেনে উঠেছিল। দলের বাকি সদস্যদের বয়স সংক্রান্ত কাগজপত্র ঠিক থাকায় তাদের ছেড়ে দেওয়া হলেও তিন কিশোরকে রায়পুরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। পরিবারের লোকজন জানান, আগে একবার তারা সুরাটে কাজ করে ফিরে এসেছিল। আবার কাজে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories