Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

হাওড়ার খলতপুরে আল-আমীন মিশনের নতুন শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা

হাওড়ার খলতপুরে চার দশক পূর্ণ করে আল-আমীন মিশনের বার্ষিক দুই দিনের উৎসব বুধবার শেষ হয়েছে। শেষ দিনে মিশনের সাধারণ সম্পাদক এম নূরুল ইসলাম বলেন, ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের জন্য নতুন শিক্ষামূলক এবং স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, বর্ধমানের কাছে বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং নিউটাউনে হাসপাতালের জন্য জমি নেওয়া হয়েছে। মিশনের বিভিন্ন শাখা সরকারি অনুমোদন পেলে সমাজের সব ছেলে-মেয়ের শিক্ষার সুযোগ আরও বাড়ানো সম্ভব হবে।

এদিকে উৎসবে ছিল নতুনত্বের ছোঁয়া। প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে সাল, মেমেন্টো এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানিয়েছেন। নূরুল ইসলাম বলেন, “মিশনের প্রাক্তনী সাহিনা আক্তার বিসিএস কর্মকর্তার পরে ইংরেজির অধ্যাপক হয়ে শিক্ষার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনেক প্রাক্তনী শিক্ষক-শিক্ষিকার প্রেরণায় নিজেদের জীবন গড়েছেন।”

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, “জীবনে প্রকৃত সাফল্য হলো মানুষের ভালোবাসা অর্জন করা। শুধুমাত্র চাকরি বা আয় নয়, মানুষের জন্য কিছু করা হলো প্রকৃত সাফল্য।” পশ্চিমবঙ্গ সরকারের ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি আইএএস সাকিল আহমেদ বলেন, “প্রতিটি মানুষের ভিন্ন প্রতিভা আছে। নূরুল ইসলামের মতো শিক্ষা এবং কমিউনিটির জন্য কাজ করা সত্যিকারের বড় উপহার।”

উৎসবে উপস্থিত প্রাক্তনী আবদুল মাবুদ মন্ডল এবং ডা. তাহেরা খাতুনও বক্তব্য রাখেন। প্রতি বছরের মতো, উৎসবে কৃতি সংবর্ধনা, রক্তদান শিবির এবং বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত দর্শকরা সংবর্ধনা অনুষ্ঠান দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মিশনের কাজকে সমর্থন জানিয়েছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories