Saturday, September 5, 2026
28 C
Kolkata

দাবি পূরণ না হওয়ায় আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, পথেই পুলিশের আটক

রাজ্যে আজ ফের স্বাস্থ্য ভবন অভিযান করার ডাক দিয়েছেন আশা কর্মীদের একাংশ। তাঁদের দাবি পূরণ না হওয়ায় টানা ৩০ দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি চলছে। এই অভিযানে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আশা কর্মীরা কলকাতায় আসতে চাইলে পথে বাধার মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। শিয়ালদা স্টেশনে GRP-র বিরুদ্ধে আশা কর্মীদের আটকে রাখার অভিযোগ করা হয়েছে। একইভাবে নিউ জলপাইগুড়ি স্টেশনেও ট্রেনের ভিতরে আশা কর্মীদের বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে।

আশা কর্মীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে ১৫ হাজার টাকা ন্যূনতম বেতন, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, কাজের সময় মারা গেলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং বকেয়া সমস্ত ভাতা দ্রুত মেটানো। এই দাবিগুলি নিয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন।

বুধবার সকালে শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বহু আশা কর্মীর পথ আটকানো হয়। পুলিশের বাধা সত্ত্বেও কিছু আশা কর্মী সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে পৌঁছে স্বাস্থ্য ভবনের কাছে রাস্তায় বসে বিক্ষোভ দেখান। পুলিশ সেখানে পৌঁছে তাঁদের আটক করে বাসে তোলে। শুরু হয় ধস্তাধস্তি, ছড়ায় উত্তেজনা। পরে কয়েকজনকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। আশা কর্মীদের অভিযোগ, স্বাস্থ্য দফতর থেকে বৈঠকের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। মঙ্গলবার রাত থেকেই তাঁদের হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেছেন তাঁরা। কড়া নিরাপত্তার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আশা কর্মীরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories