Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

গোরক্ষার রাজ্যে গোহত্যার অভিযোগ: গোরক্ষা আইন কি শুধুই কাগজে-কলমে? ভোপালে কষাইখানা কাণ্ডে উঠছে প্রশ্ন

মধ্যপ্রদেশে গোরক্ষা নিয়ে কড়া আইন থাকলেও এবার সেই রাজ্যেই সামনে এল চাঞ্চল্যকর গোহত্যার অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজ্যের রাজধানী ভোপালে, যেখানে রাজ্য সচিবালয় থেকে মাত্র ২ কিলোমিটার দূরে একটি সরকার অনুমোদিত কষাইখানায় বিপুল সংখ্যক গরু হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে।জানা গিয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর ভোপালে একটি কন্টেনার আটক করে একটি হিন্দু সংগঠন। কন্টেনারটিতে প্রায় ২৬.৫ টন মাংস ছিল। নিয়ম অনুযায়ী ওই কষাইখানায় একসঙ্গে সর্বোচ্চ ৮৫টি মহিষ জবাই করার অনুমতি রয়েছে। সেই হিসাবে মাংসের পরিমাণ হওয়ার কথা ছিল প্রায় ১২.৭৫ টন। কিন্তু উদ্ধার হওয়া মাংস তার দ্বিগুণেরও বেশি হওয়ায় সন্দেহ দানা বাঁধে।

প্রথমে পুরসভা ও পুলিশ কর্তৃপক্ষ দাবি করে, উদ্ধার হওয়া মাংস মহিষের। এরপর তিনজন সরকারি চিকিৎসক ও পশু চিকিৎসকের একটি দল মাংস পরীক্ষা করে সেটিকে মহিষের মাংস বলেই ঘোষণা করে। এর ফলে কন্টেনারটি ছেড়ে দেওয়া হয়। তবে পরে ৭ জানুয়ারি মথুরার একটি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে জানা যায়, মাংসটি গরুর। ততদিনে ওই কন্টেনার মুম্বই পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে বিদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর পুলিশ কষাইখানার পরিচালক আসলাম কুরেশি এবং এক গাড়ি চালককে গ্রেপ্তার করে। তবে তাঁদের জিজ্ঞাসাবাদ না করে সরাসরি জেল হেফাজতে পাঠানো হয়। হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, এটি লোক দেখানো গ্রেপ্তার এবং এর আড়ালে বড় পাচারচক্রকে আড়াল করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই কষাইখানায় ৪ থেকে ৮ বছর বয়সি সুস্থ ও দুধ দেওয়া গাভী জবাই করা হচ্ছিল, যা সম্পূর্ণ বেআইনি। এমনকি মৃত পশু পরিবহণের চুক্তির আড়ালে গরু আনা হত বলেও অভিযোগ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories