Saturday, September 5, 2026
28 C
Kolkata

“ইন্ডাস্ট্রিতে কাজ না পেলে ফের হিন্দু ধর্মে ফিরে আসা উচিত!” রহমানের বিরুদ্ধে মন্তব্য করলেন অনুপ জলোটা

অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিনোদন দুনিয়ায়। প্রশ্ন উঠেছে, মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে কি বলিউডে কাজ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে? বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হিন্দি চলচ্চিত্র জগতে কি ধর্মীয় বিভাজনের রাজনীতি প্রভাব ফেলছে, এমনই ইঙ্গিত দেন রহমান। তাঁর এই বক্তব্য নিয়ে শুধু সিনেমা মহল নয়, রাজনৈতিক ক্ষেত্রেও জোর আলোচনা শুরু হয়। একটি সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, গত আট বছরে তিনি বলিউডে বেশ কিছু কাজ হারিয়েছেন। তাঁর দাবি, এর পেছনে সাম্প্রদায়িক মানসিকতাও কাজ করতে পারে। যদিও কেউ সরাসরি তাঁকে এ কথা বলেননি, তবে নানা জায়গা থেকে এমন কথা তিনি শুনেছেন বলে জানান। রহমানের এই মন্তব্যের পর বিজেপি সমর্থকেরা পাল্টা যুক্তি হিসেবে শাহরুখ খান ও সলমন খানের দীর্ঘ তিন দশকের সফল কেরিয়ারের উদাহরণ তুলে ধরেন।

এই বিতর্কের মাঝেই মুখ খুলেছেন প্রবীণ গায়ক অনুপ জলোটা। একটি ভিডিও বার্তায় তিনি এ আর রহমানের মন্তব্যের কড়া সমালোচনা করেন। জলোটা বলেন, এ আর রহমান আগে হিন্দু ছিলেন এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পরেও তিনি ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ পেয়েছেন, খ্যাতি অর্জন করেছেন এবং মানুষের ভালোবাসা পেয়েছেন। কিন্তু এখন যদি রহমান মনে করেন যে ধর্মের কারণে তিনি কাজ পাচ্ছেন না, তাহলে তাঁর আবার হিন্দু ধর্মে ফিরে যাওয়ার কথা ভাবা উচিত বলে মন্তব্য করেন জলোটা। ব্যঙ্গাত্মক সুরে অনুপ জলোটা আরও বলেন, অন্তত রহমানের সেই আত্মবিশ্বাস থাকা উচিত যে হিন্দু ধর্মে ফিরে এলে তিনি আবার কাজ পেতে শুরু করবেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories