Saturday, September 5, 2026
30 C
Kolkata

ভোটার তালিকায় ১.৩৬ কোটি নাম যাচাই হবে, কমিশনের নির্দেশে শুরু প্রস্তুতি

ভোটার তালিকা ঘিরে বড়সড় উদ্যোগের পথে নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম খতিয়ে দেখা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুয়ো বা অযোগ্য নাম বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ।

কমিশনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন স্তরে যাচাই প্রক্রিয়া চালানো হবে। ভোটারদের ঠিকানা, বয়স ও নথিপত্র মিলিয়ে দেখার কাজ করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইও করা হতে পারে।

তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের একাংশের দাবি, এত বড় সংখ্যক ভোটারের নাম যাচাই করতে গিয়ে যেন প্রকৃত ভোটাররা সমস্যায় না পড়েন। কমিশন অবশ্য জানিয়েছে, আইন মেনেই এবং নিরপেক্ষভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories