Saturday, September 5, 2026
28 C
Kolkata

আসামে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ: ভারতের কাছে জবাব চাইল রাষ্ট্রসংঘ

আসামে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে রাষ্ট্রসংঘের একটি মানবাধিকার সংস্থা। রাষ্ট্রসংঘের বর্ণবৈষম্য দূরীকরণ সংক্রান্ত কমিটি (CERD) জানিয়েছে, নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরির সময়, উচ্ছেদ অভিযান, ঘৃণামূলক ভাষা এবং পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে।

রাষ্ট্রসংঘের দাবি, এনআরসি প্রক্রিয়ায় বাংলাভাষী মুসলিমদের বড় অংশকে নানা প্রশাসনিক জটিলতার কারণে বাদ পড়তে হয়েছে। প্রয়োজনীয় নথি জোগাড়ে সমস্যা, কড়া যাচাই এবং “আদি বাসিন্দা নন” বলে চিহ্নিত করার মতো বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি। পাশাপাশি, উচ্ছেদ অভিযানের নামে বহু পরিবারকে বিকল্প বাসস্থান বা ক্ষতিপূরণ না দিয়েই ঘরছাড়া করা হয়েছে বলেও অভিযোগ।

এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে ঘৃণামূলক বক্তব্য, হিংসার উসকানি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে ভারত সরকার এখনও পর্যাপ্ত তথ্য দেয়নি বলে জানিয়েছে CERD। এই সব অভিযোগের প্রেক্ষিতে, আন্তর্জাতিক চুক্তির আওতায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে—তা বিস্তারিতভাবে জানাতে ভারতকে অনুরোধ করেছে রাষ্ট্রসংঘ।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories