Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

অবশেষে যোগ্য সন্মান পাচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি, চাপে পড়ে কি বিশিষ্ট সেবা পদক দিতে বাধ্য কেন্দ্র সরকার?

পাকিস্তানের জঙ্গি হামলার ঘাটিগুলিতে ভারতের আক্রমণের সাফল্য দেশবাসীর সামনে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। তাঁর অসাধারণ নেতৃত্ব ও সাহসিকতার জন্য এবার প্রজাতন্ত্র দিবসে তাঁকে বিশিষ্ট সেবা পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গিঘাঁটিতে সফলভাবে আঘাত হানে ভারতীয় সেনা। এই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কীভাবে জঙ্গিঘাঁটি চিহ্নিত করা হয় এবং কীভাবে হামলা চালানো হয়, তা সহজ ভাষায় ব্যাখ্যা করেন তাঁরা। এর মাধ্যমে নারীশক্তির ভূমিকা যেমন সামনে আসে, তেমনই দেশের ঐক্য ও সম্প্রীতির বার্তাও দেয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুরের পর থেকেই কর্নেল সোফিয়া কুরেশি দেশ-বিদেশে পরিচিত মুখ হয়ে ওঠেন। ভারতীয় সেনার Corps of Signals বিভাগে কর্মরত এই অফিসার এর আগেও বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম মহিলা অফিসার হিসেবে বহুদেশীয় সামরিক মহড়ায় নেতৃত্ব দেন এবং রাষ্ট্রপুঞ্জের পিসকিপিং অপারেশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে এই হতভাগ্য দেশে সোফিয়া কুরেশির মতো বীরাঙ্গনা মহিলাকে সহ্য করতে হয়েছে চূড়ান্ত অপমান। তার ধর্মকে উল্লেখ করে সাম্প্রদায়িক বিদ্বেষ মূলক আক্রমণ করেছে বিজেপির নেতা মন্ত্রীদের একাংশ। শুধু তাই নয়, বিজেপি মন্ত্রী বিজয় শাহকে একটি সভা মঞ্চ থেকে বলতে শোনা যায়, কর্নেল সোফিয়া কুরেশি ‘ওদের বোন’। বিজেপি মন্ত্রির এমন কুরুচিকর মন্তব্যের পর তোলপাড় হয়েছিল রাজনৈতিক প্রাঙ্গণ। কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল বিজেপি মন্ত্রী বিজয় শাহর পদত্যাগ দাবি করে সোচ্চার হয়েছিল। বিশিষ্ট সেবা পদক প্রাপ্তি, কর্নেল সোফিয়া কুরেশির যোগ্য সন্মান বলেই মনে করছেন অনেকে। অপরদিকে এও প্রশ্ন উঠছে, চূড়ান্ত চাপে পড়েই অবশেষে বিজেপি সরকার কি কর্নেল সোফিয়া কুরেশিকে তার প্রাপ্য সম্মান দিতে বাধ্য হল?

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories