Tuesday, October 20, 2026
28 C
Kolkata

জোর করে বিয়ের হুমকির দেওয়ার পর হাওড়ায় নিখোঁজ নাবালিকা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার

পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় এক নাবালিকা ছাত্রীর অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, জোর করে বিয়ে দেওয়ার চাপ থেকেই এই ঘটনা ঘটেছে। মেয়েটির বয়স মাত্র ১৭ বছর বলে জানা গিয়েছে। সে একাদশ শ্রেণির ছাত্রী। পরিবারের তরফে জানানো হয়েছে, পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

অপহৃত ছাত্রীর মা গুলশান বেগম জানিয়েছেন, তাদের মেয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায়। কিন্তু এলাকার এক যুবক ও তার পরিবারের তরফে দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। পরিবার সেই প্রস্তাব মানতে রাজি হয়নি। কারণ মেয়েটি আইন অনুযায়ী নাবালিকা এবং ওই ছেলেকে তারা উপযুক্ত বলে মনে করেননি।

গুলশান বেগমের অভিযোগ, বিয়েতে রাজি না হওয়ায় স্পষ্ট হুমকিও দেওয়া হয়েছিল। তার কথায়, “আমাদের বলা হয়েছিল, বিয়েতে রাজি না হলে মেয়েকে তুলে নিয়ে যাবে। আমরা ভেবেছিলাম ওরা ভয় দেখাচ্ছে। কিন্তু পরে সত্যিই আমার মেয়েকে জোর করে নিয়ে যায়।”

পরিবারের দাবি, ঘটনার পর থেকেই মেয়ের কোনও খোঁজ নেই। তারা আতঙ্কে রয়েছেন এবং চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। গুলশান বেগম বলেন, “ও একটা বাচ্চা মেয়ে। কোথায় আছে, কী অবস্থায় আছে,কিছুই জানি না। মা হিসেবে এই যন্ত্রণা ভাষায় বোঝানো যায় না।”

পরিবার জানিয়েছে, ২২ জানুয়ারি তারা জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অপহরণ, জোর করে বিয়ের চেষ্টা এবং হুমকির কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগ দায়েরের পরেও অভিযুক্তদের ধরা যায়নি বলে দাবি পরিবারের। এমনকি অভিযোগ তুলে নেওয়ার জন্য এখনও চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। গুলশান বেগম জানান, “আমরা গরিব মানুষ। চারদিকে ঘুরে বেড়াচ্ছি। প্রশাসনের কাছে বারবার সাহায্য চাইছি।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories