Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

সিঙ্গুর থেকে ঘোষণা হল ঘাটাল মাস্টার প্ল্যানের, ঘাটালের মানুষ আদেও জানে কি?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, ২৮শে জানুয়ারি, ২০২৬, হুগলির সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে ঘাটালের তিনবারের সাংসদ দেব এবং রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুইয়াঁও উপস্থিত ছিলেন।

ঘাটাল মাস্টার প্ল্যান মূলত পশ্চিম মেদিনীপুরের বন্যা-জনিত সমস্যার সমাধান করার জন্য তৈরি করা হয়েছে। বহু বছর ধরে ঘাটাল অঞ্চলে বন্যার কারণে লোকজনের জীবন বিপুল সমস্যায় পড়তো। এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে সেখানে বন্যার জল নিয়ন্ত্রণে সুবিধা হবে এবং সাধারণ মানুষের জীবন যাপনে খানিক সহায়তা হবে।
এই প্রকল্পের কাজের মধ্যে আছে চন্দ্রেশ্বর খালকে সম্প্রসারণ করে শিলাবতী নদীর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা। এতে প্রায় ৫.৮ কিমি খাল বিস্তার করা হবে এবং নতুন রেগুলেটর ও স্লুইসগেট বসানো হবে, যাতে জল প্রবাহ নিয়ন্ত্রণ সহজ হয়। এতে করে নিকাশি ব্যবস্থা উন্নত হবে এবং নিচু এলাকায় জমে থাকা জল দ্রুত বের হয়ে যাবে।

সরকার জানিয়েছে, খাল সম্প্রসারণের কারণে কৃষিজমি ও সাধারণ মানুষের বাড়ি-ঘর কিংবা দোকানে খুব বেশি ক্ষতি হবে না। যদি কোন ক্ষতি হয়, তাহলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া নতুন সেতু নির্মাণও হবে, যাতে যাতায়াত সহজ হয়। যদিও ঘাটালের সাধারণ মানুষ গোটা বিষয়টা নিয়ে আদৌ জ্ঞাত কিনা, তা নিয়ে ধন্দ ছড়িয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন কেনই বা সিঙ্গুর থেকে হচ্ছে, তা নিয়েও সমালোচনা হচ্ছে সংশ্লিষ্ট মহলে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories