Sunday, September 6, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে বিজেপি মন্ত্রী মনোহর লাল পন্থের ছেলের গাড়িতে চাপা পরে মৃত এক যুবক, দুজনের অবস্থা সংকটজনক

উত্তরপ্রদেশে আবারও এক বিজেপি মন্ত্রীর পুত্রের বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেলো এক যুবকের, এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ললিতপুর জেলার বারখেদা গ্রামের ঝাকালৈ খানা এলাকায়, গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ১২টা নাগাদ মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন ১৮ বছরের শিবেন্দ্র, তার সঙ্গে ছিল শঙ্কর সিং ও অনুজ। তাঁরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফিরছিলেন। ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি বিলাসবহুল ফরচুনার গাড়ি পিছন থেকে তাদের মোটর বাইকটিকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি প্রায় ৩০০ মিটার পর্যন্ত মোটর বাইকটিকে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবেন্দ্রর। আহত অবস্থায় শঙ্কর সিং ও অনুজকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় ফরচুনার গাড়িটিতে ছিলেন বিজেপি মন্ত্রী মনোহর লাল পন্থের পুত্র ও তাঁর চার সঙ্গী।গ্রাম বাসীদের অভিযোগ, তাঁরা সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর গাড়ির দরজা লক হয়ে যাওয়ায় তারা পিছনের কাচ ভেঙে বেরিয়ে আসে। তখন মন্ত্রী-পুত্রের হাতে বন্দুক ছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। ক্ষুব্ধ মানুষ জড়ো হলে তিনি গুলি করার হুমকি দেন এবং বলেন, পুলিশ তাঁদের কিছু করতে পারবে না। গ্রামবাসীরা জানান, গাড়ির ভেতরে মদের বোতল পড়ে ছিল এবং মন্ত্রী-পুত্র ও তাঁর সঙ্গীরা ঠিকমতো হাঁটতেও পারছিল না। পরে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। অনেকের অভিযোগ করছেন পুলিশ, বিজেপি মন্ত্রী মনোহর লাল পন্থের পুত্রকে বাঁচানোর চেষ্টা করছে এবং প্রমাণ লোপাট করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি মন্ত্রীর স্ত্রীর নামে নথিভুক্ত, তবে কে গাড়ি চালাচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। এর আগে ২০২১ সালে লখিমপুরে কৃষক আন্দোলনের সময় একইভাবে এক মন্ত্রী-পুত্রের গাড়িতে পিষে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার বিচার আজও সম্পূর্ণ হয়নি। তাই এই ঘটনার পরও ন্যায়বিচার পাওয়া যাবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর সন্দেহ দেখা দিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories