Tuesday, October 20, 2026
28 C
Kolkata

উত্তরাখণ্ডে নৃশংস হামলার শিকার কাশ্মীরি কিশোর, ভাঙল হাত—মাথায় গুরুতর আঘাত!

উত্তরাখণ্ডের বিকাশনগর এলাকায় এক কাশ্মীরি কিশোরের উপর নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (জেকেএসএ)। সংগঠনের তরফে জানানো হয়েছে, এই ঘটনাটি শুধু একটি হামলা নয়, বরং ঘৃণা ও সাম্প্রদায়িক বিদ্বেষের ভয়াবহ দৃষ্টান্ত।

আহত কিশোরের বয়স মাত্র ১৮ বছর। শীতের মরশুমে পরিবারের সঙ্গে শাল বিক্রি করে সংসারের খরচ জোগানোর চেষ্টা করছিল সে। অভিযোগ, সেই সময় একদল লোক তাকে ঘিরে ধরে প্রথমে তার পরিচয় জানতে চায়। জানা যায়, তারা মুসলিম এবং কাশ্মীরের বাসিন্দা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিশোরকে নির্মমভাবে মারধর করা হয়। শুধু তাই নয়, তার পরিবারের অন্য সদস্যদেরও টেনে হিঁচড়ে মারধর করা হয় বলে অভিযোগ।

জেকেএসএ-র দাবি অনুযায়ী, লোহার রড দিয়ে আঘাত করা হয় কিশোরকে। তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বাঁ হাত ভেঙে গেছে এবং মাথায় মারাত্মক চোট লেগেছে বলে জানা গিয়েছে। হামলার পর তার মাথা থেকে রক্তপাত শুরু হয়। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দেরাদুনের দুন হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে জেকেএসএ। সংগঠনের বক্তব্য, নিরীহ মানুষের উপর এই ধরনের হামলা সমাজের জন্য ভয়ংকর সংকেত। সংগঠনটি আরও জানিয়েছে, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া কাশ্মীরি ব্যবসায়ীরা প্রায়ই এই ধরনের ঝুঁকির মুখে পড়েন। তারা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর মামলা দায়ের করে কঠিন শাস্তির দাবি তুলেছে জেকেএসএ। এই ঘটনার মাধ্যমে ভিন রাজ্যে কর্মরত কাশ্মীরিদের নিরাপত্তা ও পারস্পরিক সম্প্রীতির প্রশ্ন আবার সামনে চলে এসেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories