Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

মুসলিম ভোট পাওয়া সত্ত্বেও, দলের নেতৃত্বে নেই মুসলিমরাই! হতাশা প্রকাশ করলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান

নিজের দলের বিরুদ্ধেই চাঞ্চল্যকর দাবি করলেন, প্রবীণ বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তিনি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, কংগ্রেস মুসলিমদের ভোট পেয়েছে কিন্তু তাদের নেতৃত্বে আনেনি। এ নিয়ে কংগ্রেসের প্রতি একরাশ অসন্তোষ প্রকাশ করেছেন বর্ষিয়ান নেতা। সাক্ষাৎকারে এক সাংবাদিক আব্দুল মান্নানকে জিজ্ঞেস করেন, আপনি বিরোধী দলনেতা হয়েছেন, তবে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে দল আপনাকে কখনো বসালো না কেন? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা আব্দুল মান্নান খানিক হতাশা প্রকাশ করে বলেন, দলের (কংগ্রেস) শীর্ষ নেতৃত্বে বসে থাকা একজনও শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, কিংবা মুসলিম থেকে নেই (মালদা বাদে)। যার ফলে এই ধরনের প্রান্তিক পিছিয়ে পড়া মানুষগুলি কংগ্রেসকে অবিশ্বাস করতে শুরু করেছে। শুধু তাই নয়, গনি খান চৌধুরীকে নিয়েও দলের সিদ্ধান্তের উপর তিনি হতাশা প্রকাশ করেছেন। আব্দুল মান্নান দাবি করেন, যথেষ্ট যোগ্যতা এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও দলের পক্ষ থেকে তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো না।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories