Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

উত্তরাখণ্ডে ধর্মান্তর আইনকে হাতিয়ার করে কি সংখ্যালঘুদের নিপীড়ন করা হচ্ছে?

উত্তরাখণ্ডকে সাধারণত গো-বলয়ের একটি রাজ্য হিসেবেই দেখা হয়। রাজ্যটিতে বর্তমানে বিজেপি সরকারের শাসন চলছে। ২০১৮ সালে রাজ্য বিধানসভায় একটি কড়া ধর্মান্তর বিরোধী আইন পাশ করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই আইন নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, এই আইন আসলে সংখ্যালঘুদের হয়রানি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধু মুসলিম নয়, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনও এই আইনের আওতায় হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।আইন কার্যকর হওয়ার প্রায় সাত বছর পেরিয়ে গেছে। এই সময়ে একাধিক ব্যক্তিকে ধর্মান্তকরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আদালতের নথি বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়েছেন। বহু মানুষকে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে, পরে আদালত জানিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও ভিত্তি নেই।নির্দোষ হয়েও এই মানুষগুলোকে দীর্ঘ সময় জেলের অন্ধকারে কাটাতে হয়েছে। কাজ হারানো, সামাজিক সম্মান নষ্ট হওয়া এবং মানসিক চাপ,এই সবকিছুর দায় কে নেবে, সেই প্রশ্ন উঠছে নানান মহলে। পরিসংখ্যান বলছে, ধর্মান্তর আইনে হওয়া মামলার বড় অংশই আদালতে টেকেনি। ফলে অনেকেই বলছেন, এই আইন আদতে ধর্মান্তর ঠেকাতে নয়, বরং সংখ্যালঘুদের ভয় দেখানো ও হেনস্থা করার জন্যই তৈরি করা হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের ধর্মান্তর আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংগঠন এবং বিরোধী দলগুলো এই আইন পুনর্বিবেচনার দাবি তুলেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories