Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বঙ্গ সফরে অমিত শাহ, ব্যারাকপুর ও শিলিগুড়িতে বিজেপির কর্মীসভা

দু’দিনের সফরে শুক্রবার রাতে কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শহরে পৌঁছেই নিউটাউনের একটি হোটেলে বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য ও নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন তিনি। দলীয় সূত্রে খবর, বৈঠকে সংগঠন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার সকালে নিউটাউন থেকে ব্যারাকপুরের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। আনন্দপুরীর মাঠে উত্তর ২৪ পরগনা বিভাগের কর্মী ও সমর্থকদের নিয়ে কর্মীসভা করবেন তিনি। বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর ও বারাসাত—এই চার লোকসভা কেন্দ্রের সংগঠনকে চাঙ্গা করাই সভার মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।

ব্যারাকপুরের কর্মসূচি শেষে স্বরাষ্ট্র মন্ত্রী উড়ান ধরবেন উত্তরবঙ্গের দিকে। শিলিগুড়ির গোসাইপাড়া মাঠে উত্তরবঙ্গের চার সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে আর একটি কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি। এক মাসের ব্যবধানে একই দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে সভা করাকে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

উত্তর ২৪ পরগনায় মতুয়া ভোটব্যাঙ্ক এবং ব্যারাকপুর সংলগ্ন এলাকায় হিন্দিভাষী ভোটারদের ভূমিকা নিয়ে দলীয় নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে। সেই আবহেই অমিত শাহের এই সফরকে বিজেপির সাংগঠনিক রণকৌশলের গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories