Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

অসমের মুখ্যমন্ত্রীর মুসলিম বিরোধী বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে ঘৃণামূলক বক্তব্য এবং প্রকাশ্যে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) এবং একাধিক মানবাধিকার সংগঠন এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।এআইএমপিএলবি অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী শর্মা তার বিভিন্ন বক্তব্যে মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা দেশের সামাজিক সম্প্রীতি ও সাংবিধানিক ব্যবস্থার জন্য ক্ষতিকর। বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে স্বতঃপ্রণোদিত ভাবে (সুও মোটু) এই বিষয়টি গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ল’ বোর্ড মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অসাংবিধানিক ও বিপজ্জনক বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। বোর্ডের অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মুসলিমদের হয়রানি, ভোটাধিকার হরণ এবং অর্থনৈতিক বয়কটের ডাক দিয়েছেন। বোর্ড সতর্ক করেছে, এ ধরনের বক্তব্য দেশে সামাজিক শান্তি ও আইনের শাসনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।ল’ বোর্ডের মুখপাত্র ড. এস. কিউ. আর. ইলিয়াস বলেন, মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য এখন আর প্রান্তিক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ক্ষমতাসীন মহলের মধ্যেই স্বাভাবিক হয়ে উঠছে। তিনি বলেন, “যা একসময় গোপনে বলা হতো, এখন তা প্রকাশ্য মঞ্চ থেকে বলা হচ্ছে।”তিনি আরও জানান, সম্প্রতি তিনসুকিয়ায় একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ‘মিয়া’ শব্দ ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক হয়রানির আহ্বান জানান। বোর্ডের দাবি, মুখ্যমন্ত্রী ভোটার তালিকা থেকে লক্ষাধিক মুসলমানের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে ফর্ম নম্বর ৭ পূরণে মানুষকে উৎসাহিত করেছেন।উল্লেখ্য, অসমে মুসলিম জনসংখ্যা প্রায় ৩৫ শতাংশ এবং রাজ্যে শিগগিরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories