Tuesday, October 20, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে শতাব্দি প্রাচীন মাজারকে বেআইনি তকমা দিয়ে ভেঙে দেওয়ার প্রচেষ্টা করছে যোগী সরকার

উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় অবস্থিত একটি প্রায় শতাব্দী প্রাচীন মাজার ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে জমির কাগজপত্র চেয়ে নোটিশ জারি করার পর এলাকাবাসীর মধ্যে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। স্থানীয় মুসলিমরা আশঙ্কা করছে, এটি ভবিষ্যতে বুলডোজার অভিযানের ইঙ্গিত হতে পারে।ইটাওয়া শহরের উপকণ্ঠে লায়ন সাফারির কাছে ফিশার ফরেস্ট এলাকার ভেতরে অবস্থিত বিহাদ ওয়াল সায়্যদ-এর মাজারটি বহু বছর ধরে মুসলিমদের জিয়ারতের একটি গুরুত্বপূর্ণ স্থান। স্থানীয় মানুষজন জানান, তারা বংশ পরম্পরায় এই মাজারে এসে দোয়া ও জিয়ারত করে আসছেন। প্রশাসনের জ্ঞাতসারেই এখানে প্রতি বছর উরুসও অনুষ্ঠিত হয়ে আসছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর দপ্তরে একটি অভিযোগ জমা পড়ার পরই এই পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়াই বন বিভাগের জমিতে মাজারটি গড়ে উঠেছে। এরপর বন বিভাগ মাজারের তত্ত্বাবধায়কদের কাছে জমির মালিকানার কাগজ চেয়ে নোটিশ পাঠায় এবং মাজারের দেয়ালে সেই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।মাজারের দায়িত্বে থাকা ফজলে ইলাহি সাবরি জানান, মাজারটি অত্যন্ত পুরনো হওয়ায় তাদের কাছে জমির কাগজ নেই। তিনি বলেন, “আমাদের কাছে শুধু উরুস আয়োজনের জন্য দেওয়া বার্ষিক অনুমতিপত্র রয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, নোটিশের পর থেকেই মাজারে যাওয়ার রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে, ফলে জিয়ারত করতে আসা মানুষের খুব অসুবিধা হচ্ছে। তার মতে, কোনও স্পষ্ট নির্দেশ ছাড়াই এই পদক্ষেপ চাপ সৃষ্টি করছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories