Saturday, September 5, 2026
30 C
Kolkata

দিল্লি সফরের আগে কেন্দ্রীয় বাজেটকে কড়া সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের!

রাজ্যে নানা প্রশাসনিক জটিলতার নামে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদ জানাতে দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কেন্দ্রীয় বাজেটকে ঘিরে তীব্র সমালোচনা করেন। তার কথায়, এবারের বাজেটে মানুষের জন্য কার্যত কোনও স্বস্তি নেই। কাগজে-কলমে বড় বড় ঘোষণা থাকলেও বাস্তবে তার প্রভাব দেখা যাবে না বলেই দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, দেশের অর্থনীতি এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। শেয়ার বাজারের পতনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাজারের এই পরিস্থিতি কেন্দ্রের আর্থিক নীতির দুর্বলতাকেই সামনে আনছে। তার অভিযোগ, এই বাজেট গরিব, কৃষক, মহিলা ও যুব সমাজ, কারও উপকারে আসবে না। শিক্ষা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এতে সাধারণ মানুষ আরও সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন।

বাংলার প্রতি কেন্দ্রের অবহেলার কথাও এদিন স্পষ্ট ভাষায় তুলে ধরেন মমতা। তার বক্তব্য, রাজ্যের প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে না। বহু প্রকল্পে কেন্দ্র শুধু প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কাজের গতি নেই। ফ্রেট করিডরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুরনো পরিকল্পনাকেই নতুন করে দেখানো হচ্ছে। এর বিপরীতে রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক অর্থনৈতিক করিডর ও শিল্প প্রকল্পে কাজ শুরু করেছে। পুরুলিয়ায় বড় বিনিয়োগ, পাশাপাশি সিমেন্ট, কয়লা, চামড়া ও দক্ষতা উন্নয়ন ক্ষেত্রেও বাংলা এগোচ্ছে বলে দাবি করেন তিনি।

জিএসটি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, রাজ্যের বিপুল টাকা বকেয়া রয়েছে, অথচ সেই অর্থ মেটানো হচ্ছে না। এতে রাজ্যের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক প্রসঙ্গেও তিনি আত্মবিশ্বাসী সুরে বলেন, গণতান্ত্রিক লড়াইয়েই তাদের দল জিতবে। কেন্দ্রীয় সংস্থার চাপ বা ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। দিল্লিতে গিয়ে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করার কথাও জানান তিনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories