Saturday, September 5, 2026
30 C
Kolkata

নগরপাল হওয়ার পর শহর পরিদর্শনে বেরোলেন সুপ্রতিম সরকার! রাতের অন্ধকারে এ শহরের মহিলারা কি সুরক্ষিত?

রবিবার রাতে দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকায় হঠাৎ অশান্তির ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সকালে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার জানান, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং কেউই ছাড় পাবে না।

শুক্রবার নগর পরিদর্শনে বেরোন, নতুন দায়িত্বপ্রাপ্ত নগরপাল সুপ্রতিম সরকার। কাঁকুলিয়া কান্ডের পর রাতের কলকাতা কতটা সুরক্ষিত তা দেখার জন্যই মূলত রাস্তায় নেমে সার্জেন্ট এবং ট্রাফিক পুলিশদের সঙ্গে কথা বলেন তিনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও, মহিলা ডাক্তারদের সুরক্ষার কথা মাথায় রেখে রাত্রিবেলা মহিলা ডাক্তারকে নাইট ডিউটি না করার পরামর্শ দিয়েছিলেন। এরপর রাজ্যের মহিলা ডাক্তার সহ, একাধিক মানুষ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছিল। এখন প্রশ্ন উঠছে, নতুন নগরপাল রাতের প্রহরী হয়ে কোন পথে সুরক্ষা দেবেন কলকাতা শহরকে? শহর পরিদর্শন করে, সাংবাদিকদের মুখোমুখি হন সুপ্রতিম সরকার। তিনি সাংবাদিকদের জানান, শহরের মানুষদের অফিস শেষে বাড়ি ফেরার সময় পুলিশদের দেখলে আস্থাশীল হন। সেই আস্থা যাতে আরো বেশি মজবুত করা যায় তার প্রচেষ্টা করছেন তিনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories