Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

দেহরাদুনে সাম্প্রদায়িক হামলার শিকার মুসলিম ২ ছাত্রের পরিবারের পাশে সিপিআই(এম)!

উত্তরাখণ্ডের দেহরাদুনে সাম্প্রদায়িক হামলায় আক্রান্ত দুই কিশোর ও তাদের পরিবারের সঙ্গে দেখা করতে গেল উত্তরাখণ্ড সিপিআই(এম)-এর একটি প্রতিনিধি দল। সম্প্রতি এই ঘটনায় আহত তাবিশ আহমদ গনি ও তার ভাই দানিশ আহমদ গনির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন দলের নেতারা। প্রতিনিধি দলে ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য বিজু কৃষ্ণন, উত্তরাখণ্ড রাজ্য সম্পাদক রাজেন্দ্র পুরোহিত, রাজ্য সচিবমণ্ডলীর সদস্য নীতিন মালেটা এবং রাজ্য কমিটির সদস্য কামরুদ্দিন ও পুরুষোত্তম বদোনি।

তাবিশ ও দানিশ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার বাসিন্দা। তারা দু’জনেই দশম শ্রেণির ছাত্র। শীতের ছুটিতে পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য দেহরাদুনের বিকাশ নগর এলাকায় শাল বিক্রি করছিলেন। অভিযোগ, সেই সময় কিছু দুষ্কৃতী ধর্মীয় পরিচয়ের কারণে তাদের লক্ষ্য করে হামলা চালায়। আচমকা আক্রমণে গুরুতর জখম হন তাবিশ। তার মাথায় চোট লাগে এবং কাঁধের হাড় ভেঙে যায়। দানিশের হাতেও চিড় ধরে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে।

পরিবারের দাবি, হামলাকারীরা ইচ্ছাকৃত ভাবে তাদের হেনস্থা করে এবং মারধর করে। ঘটনার পর থেকে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এখনও পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এদিকে সিপিআই(এম)-এর প্রতিনিধি দল পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়। তারা জানায়, আইনি লড়াই থেকে চিকিৎসা, সব ক্ষেত্রেই দল সাহায্য করবে। একই সঙ্গে এই ধরনের ঘৃণার রাজনীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথাও বলেন নেতারা। ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। সাধারণ মানুষের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories