Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাজ্য সরকার পেশ করল বাজেট—এতে কি লাভবান হবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা?

প্রত্যেক বছরের মত এ বছরও কেন্দ্র সরকারের বাজেট পেশ করার পর রাজ্য সরকার বাজেট প্রকাশ করল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র ও রাজ্যের বাজেটের দিকে তাকিয়ে ছিল অনেকে। বৃহস্পতিবার প্রকাশ হলো রাজ্যের বাজেট। ভোটের আগে প্রকাশিত রাজ্যের এই বাজেট নিয়ে মানুষের মনে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও, ২৬ এ প্রকাশ হওয়া বাজেটর ওপর ভিত্তি করে আদেও কি মজবুত হবে রাজ্যের কোষাগার? তৃণমূল সরকারের বাজেট দেখে এমনই প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা।

রাজ্যের প্রকাশিত বাজেটে কি কি নতুন ঘোষণার কথা বলা হলো তা দেখে নেওয়া যাক এক নজরে-

১) যুবসাথী প্রকল্প-
ভোটের আগে নতুন প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ২১ থেকে ৪০ বছর বয়সী শিক্ষিত তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সাহায্যের উদ্দেশ্যে ১৫০০ টাকা করে দেওয়া হবে।

এখানে প্রশ্ন উঠছে, রাজ্যে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান না দেওয়ার অক্ষমতাকেই কি ১৫০০ টাকার বিনিময়ে আড়াল করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২) প্যারা টিচারের পারিশ্রমিক বৃদ্ধি-
২৬ এর বাজেটে রাজ্য সরকারের পক্ষ থেকে প্যারা টিচারের পারিশ্রমিক আরো ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

৩) সপ্তম পে কমিশন-
এবারের বাজেটে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনের ঘোষণা করা হয়েছে।

৪) সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি-
২৬ এর বাজেটে রাজ্য সরকারের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের পারিশ্রমিক আরো ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয় এতদিন পর্যন্ত কর্মরত অবস্থায় মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে তিন লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হতো। ২৬ এর বাজেটে ঘোষণা করা হয়েছে সেই অর্থ মূল্য বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে।

৫) DA বৃদ্ধির ঘোষণা-
২৬ এ প্রকাশিত বাজেটে রাজ্য সরকার DA নিয়ে কি ঘোষণা করবে, সে আশায় বসে ছিল গোটা রাজ্যবাসী। বিগত কয়েক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে সরকারি কর্মীদের DA। অপরদিকে বাজেট প্রকাশ হওয়ার কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যকে বকেয়া ২৫ শতাংশ দিয়ে দিতেই হবে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বাজেটে বড় প্রস্তাব। ১ এপ্রিল ৪ শতাংশ হারে আরও এক কিস্তি মহার্ঘ ভাতা প্রদানের কথা বলা হয়েছে।

৬) লক্ষ্মীর ভান্ডারে অর্থ বৃদ্ধির ঘোষণা –
রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়ানোর কথা জানানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে উপভোক্তারা প্রতি মাসে আরও ৫০০ টাকা পাবেন। এখন সাধারণ শ্রেণির মহিলারা পান ১০০০ টাকা, আর তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান ১২০০ টাকা।

সমীক্ষা বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের ঋণের পরিমান প্রায় ৮ লক্ষ কোটি টাকা ছুঁয়েছে। এহেন পরিস্থিতিতে লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা বাড়িয়ে দেওয়ার পরবর্তীতে আনুমানিক ২০০০০ কোটি টাকারও বেশি অর্থ এই প্রকল্পে ব্যয় করা হবে বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় এই বিপুল অর্থের যোগান গভীর সংশয়ের প্রশ্নচিহ্ন ছুঁড়ে দিয়েছে গোটা রাজ্যের অর্থব্যবস্থার দিকে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories